নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারুণ্যের ভরসার প্রতীক হিসেবে আলোচনায় সাংবাদিক ইসমাইল
- আপডেট সময় : ০৮:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৩৪

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা:
আসন্ন ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় জনমনে নানা ধরনের আলোচনা চলছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন যিনি সততা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও সেবার মানসিকতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন। স্থানীয়দের একটি অংশের সঙ্গে আলাপচারিতায় ইউনিয়নের চেয়ারম্যান পদে নাভারণ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইসমাইল হোসেনের নাম উঠে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের অনেক মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
সোমবার (২০ জুলাই) বিকালে ৭নং নাভারণ ইউনিয়নে তথ্য অনুসন্ধানে অনেক ভোটারের ভাষ্য, বর্তমান সময়ে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এমন একজন নেতৃত্ব দেখতে চায়, যিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়নের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করা প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই আসন্ন ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের অনেক ভোটার আগামী দিনের নেতৃত্বে নতুন উদ্যম ও ইতিবাচক পরিবর্তন করে ইউনিয়নের চেয়ারম্যান পদে নাভারণ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইসমাইল হোসেনকে বিজয়ের মালা পড়াতে চাই।
এ বিষয়ে নাভারণ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে আমি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছি। মানুষের ভালোবাসা ও আস্থাকে আমি সবসময় সম্মানের সঙ্গে দেখি। জনগণ যদি ভবিষ্যতে আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুশাসনভিত্তিক, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, উন্নয়নমুখী এবং জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”


















