০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কচুয়ায় ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১০৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. রাছেল:
চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পৌরসভার বিভিন্ন হোটেল, হাসপাতাল, বেকারি ও ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে হাসপাতালগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডেঙ্গু পরীক্ষা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, এবং অনিয়মিত নথিপত্র পাওয়া যায়। অন্যদিকে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘর, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, মানহীন খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে রয়েল বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাদ্য দ্রব্য প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং একই অপরাধে কচুয়া টাওয়ার অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে কচুয়া টাওয়ার ফার্মেসিকে ১০ হাজার টাকা। ফ্রিজে বাসি খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে তিপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার, হোটেল নিউ সাদিয়াকে ১০ হাজার, জনতা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার এবং নিউ জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং যৌথ বাহিনীর একটি টিম। সংস্থাটি জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫