১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাত

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা প্রস্তুতি নিচ্ছে।

আহতরা হলেন, জেলা ছাত্রশক্তির পদপ্রার্থী রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। তাদের প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ও পরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টারিং চলছিলো। সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় পোস্টারিং করার সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাঁধা দেয়। তখন এর প্রতিবাদ করলে ছাত্রশক্তির কর্মী তামিমকে মারধর করে এবং তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে বুধবার অজ্ঞাত সেই ব্যক্তিদের চিহ্নিত করতে দুপুর ২টায় মিতালী মার্কেটে যায় তামিম, রিয়াদ ও বায়েজিদ। ঘটনার সময়কার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে গেলে হঠাৎ ২৫/৩০ জনের একটি দল সংঘবদ্ধ ভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করা হয় তাদের। পরে এনসিপির নেতাকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ হাসপাতাল ও পরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, দলীয় নেতৃবৃন্দ গতরাতে আমার পোস্টার লাগানোর সময় মারধরের শিকার হয়। পরবর্তীতে আজ কারা মারধর করেছে সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে আমি এখনো নিশ্চিত হইনি, তথ্য নিচ্ছি। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবো আমরা।

ঘটনার বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুল বারিক। তিনি বলেন, ভুক্তভোগী সহ এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে নিচ্ছি। তথ্য প্রমান পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০১:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫