০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া শর্টগান উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৬৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

২০২৪ সালের ৫ আগষ্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার,৩০ নভেম্বর সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার সরকারি সফর আলী ভুঁইয়া কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শর্টগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শর্টগানগুলোর মধ্যে একটি।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত শটগানটি থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কিভাবে কলেজের পাশে এল, সে বিষয়ে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানায়, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র। ২০২৪ সালের ৫ আগষ্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া শর্টগান উদ্ধার

আপডেট সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫