প্রতিদিনের নিউজ:
২০২৪ সালের ৫ আগষ্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার,৩০ নভেম্বর সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার সরকারি সফর আলী ভুঁইয়া কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শর্টগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শর্টগানগুলোর মধ্যে একটি।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত শটগানটি থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কিভাবে কলেজের পাশে এল, সে বিষয়ে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানায়, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র। ২০২৪ সালের ৫ আগষ্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিলো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না