ভাদ্রের গরমে পুলের জলে পরীমনি যেন জলপরী
- আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬

প্রতিদিনের বিনোদন:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। বৃহস্পতিবার,১০ সেপ্টেম্বর বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সুইমিংপুলে তোলা দুটি নতুন ছবি শেয়ার করেন তিনি। “প্রকাশের পরপরই ছবিগুলো ভক্ত-অনুরাগীদের মাঝে সাড়া ফেলেছে।”
শেয়ার করা ছবিতে কালো রঙের সুইমস্যুটে নীল পানির মাঝে রিফ্রেশিং মুডে ধরা দিয়েছেন পরীমনি। একটি ছবিতে তাকে সুইমিংপুলের পানিতে দাঁড়িয়ে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে পানির ওপর ভেসে নিশ্চিন্ত মুহূর্ত উপভোগ করছেন এই অভিনেত্রী।
ছবি প্রকাশের অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে জমে হাজার হাজার রিয়্যাকশন, মন্তব্য ও শেয়ার। মন্তব্যের ঘরে অনেকেই তার স্টাইলিশ ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর’, আবার কেউ ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন পোস্টটি।
ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা পরীমনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার সুইমিংপুলের এই গ্ল্যামারাস লুকও নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

















