চাটখিলে যুবলীগ, জামায়াত শিবির, যুবদল ও বিএনপি’র দফায় দফায় সংঘর্ষ, আহত-১১
- আপডেট সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ২৫

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে গত রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জামায়াত কর্মী সামির হোসেন (২৫) এর উপর যুবলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত শিবির, যুবলীগ, যুবদল ও বিএনপির দুই দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিষয়ে উপজেলা জামায়াতে আমীর মহিউদ্দিন হাসান এর সাথে কথা বলে জানা যায়, তাদের দলের কর্মী সামির হোসেন কে যুবলীগের মোঃ সোহাগ (৩৫) ও হাছান পাটোয়ারী (৩৮) মারধর করে আহত করে। এরপর জামায়াত শিবির নেতাকর্মীরা আহত করার প্রতিবাদ করলে যুবলীগ, যুবদল কর্মীদের সাথে কথা-কাটাকাটি হয়। পরে থানার সামনে রাত ৯টার দিকে যুবলীগ, যুবদল, বিএনপি জামায়াত শিবির কর্মীদের উপর হামলা করে। হামলায় সামির হোসেন, রবিউল হোসেন (৩৪), শাহিন আলম (২৬), মোঃ সুজন (৩০) ও রিপাত ইসলাম (২৩) আহত হয়। অন্যদিকে যুবলীগ সূত্রে জানা যায়, তাদের কর্মী সোহাগ ও হাছান পাটোয়ারী আহত হয়েছে। আহত বাকি ৪ জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এই বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ (জি এস ফরিদ) এর সাথে যোগাযোগ করলে তিনি মিটিং- এ আছেন পরে জানাবেন বলে জানান। অপরদিকে স্থানীয় নেতা তারেক আজিজ শিপনের সাথে কথা বললে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি, যুবদল ও বিএনপি দু’টি অভিযোগ করেছেন, পরে তারা অভিযোগ প্রত্যার করে নিয়েছেন। এদিকে জামায়াত আমির বলেন, তারাও এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।



















