সিদ্ধিরগঞ্জে সাইলো শাখায় মিলাদ ও দোয়ার মাধ্যমে মুক্তার হোসেনের ‘বাঘ’ মার্কার নির্বাচনী প্রচারণার ক্যাম্প উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখা নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মুক্তার হোসেনের ‘বাঘ’ প্রতীকের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাদ মাগরিফ মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনের মধ্য দিয়ে ‘বাঘ’ প্রতীকের নির্বাচনী ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন সাইলো কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম। মোনাজাতে প্রার্থী মো. মুক্তার হোসেনের বিজয়, শ্রমিকদের অধিকার ও কল্যাণ এবং দেশের পরিবহন খাতের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. আতাউর রহমান আতা, মো. নওশাদ সরকার, নূর হোসেন নূরা, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব, জহির প্রধান, আব্দুল কাদির, সোহেল রানা, কামাল হোসেন, পাপ্পু, তুমিজুদ্দিন তমু, আসলাম মিয়া, নূরে আলম সুমন, দেলোয়ার হোসেন দেলু, শাহজাহান সাজু ও জসীমউদ্দীনসহ বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাইলো শাখার শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও সাংগঠনিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে ‘বাঘ’ প্রতীকের প্রার্থী মো. মুক্তার হোসেনের পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান তারা নির্বাচনী প্রচারণার শুরুতে মিলাদ ও দোয়ার আয়োজনকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



















