০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১৭

প্রতিদিনের নিউজ:

বন্দরে বিলাসবহুল একটি গাড়ি থেকে প্রায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার,২৫ জুলাই বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি বড় চালান নিয়ে বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি টয়োটা ক্লুগার জিপ থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, জব্দ করা গাঁজা ও ব্যবহৃত গাড়িসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, পলাতক ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬