০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ডেমরায় কিশোরীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ: থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৫৭

প্রতিদিনের নিউজ:

রাজধানীর ডেমরায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

গত শুক্রবার,২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত ২০ জুলাই রাত ১০টার দিকে ডেমরার মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকায় হামলার ঘটনা ঘটে।

মামলায় সবুজ (২২), রাজু (৩৯), জসিম (৪২) ও রুবি বেগমকে (৬৫)কে আসামি করা হয়েছে। সবুজ, রাজু ও জসিমের পিতা মৃত সালাম এবং রুবি বেগম তার স্ত্রী। তাদের সবার বাড়ি হামলার ঘটনাস্থল এলাকায়।

পুলিশও প্রত্যক্ষদর্শী জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে একা পেয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি কিশোরী তার মাকে জানালে তিনি সবুজের পরিবারের সদস্যদের অবহিত করে তাকে শাসন করতে বলেন। এরপর থেকেই আসামিরা ভুক্তভোগী পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।

পরে গত ৫ জুলাই দুপুরে বাদী বাসায় না থাকার সুযোগে সবুজ বাসায় ঢুকে কিশোরীকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে বাবা এগিয়ে আসায় সে পালিয়ে যায়। পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য অন্য আসামীদের জানালেও তারা তা না করে বরং ঘটনাটি এলাকায় ছড়িয়ে দেয়।

আরো জানা যায়, গত ২০ জুলাই রাতে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আসামীরা ভূক্তভোগীর পিতা ও বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীকে মারধর করে জখম করে এবং হত্যার হুমকি দেয়। এছাড়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও কথা বলে।

এবিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডেমরায় কিশোরীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ: থানায় মামলা

আপডেট সময় : ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬