১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,গ্রেপ্তার-২

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৪৫

‎সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
‎
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় মাসু মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
‎মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান।
‎
পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তে অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল বলে অভিযোগ করা হয়।
‎মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগ সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
‎
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মাসুদ মিয়া ও রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬