০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজহাঁস চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নামাজ আদায়

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • /

ভোলার লালমোহনে দুটি রাজহাঁস চুরির অভিযোগে মো. নাজিম (২৫) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. নাজিম লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের বুলু হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার রাতে জয়নাল আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিবের দুটি রাজহাঁস চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। পরে তিনি জনসম্মুখে অঙ্গীকার করেন যে তিনি আর কখনো এমন কর্মকাণ্ড করবেন না।

রাজহাঁসের মালিক মো. এমরান হোসেন রাকিব বলেন, হাঁস দুটি তাদের পরিবারের অনেক শখের ছিল। স্থানীয়দের তৎপরতায় হাঁস উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে মারধর না করে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ আছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজহাঁস চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নামাজ আদায়

আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬