০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে রফিক (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকের ভাগ্নের দাবি, তার মামা মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন।

‎প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিককে ঘুষি মারা হয়। ঘুষির আঘাতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎পরিবারের সদস্যরা জানান, নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন। গ্রেপ্তার হওয়া নাদিমের বাড়ি সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকায়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬