০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি: সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চলন্ত বাস থামিয়ে চালক-হেলপারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান। এর আগে বুধবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাখাওয়াত হোসেন সৈকত (৪০), সেন্টু (৪০), রবিন (৩৫) ও ইউসুফ (২৬)। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৬ মে সকালে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী মালঞ্চ পরিবহনের একটি বাস সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ৭-৮ জনের একটি দল বাসটির গতিরোধ করে। এরপর চালক আমিনুল ইসলাম ও হেলপার নজরুল ইসলামকে মারধর করে নগদ ৯ হাজার ৫০০ টাকা, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা আদায় করে চক্রটি।

এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তের একপর্যায়ে অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের মহাসড়কে পরিবহন থামিয়ে চালক-হেলপারদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।”

তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি: সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬