সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় সফর আলী ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৪১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক সফর আলী ভূইয়া।
পুনরায় নির্বাচিত হওয়ায় সফর আলী ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অত্র বিদ্যালয় প্রঙ্গণে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোদনাইল প্রিপারেটরী স্কুলের সভাপতি জাকিয়া আলী ভূইয়া, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফরিদা আক্তার, ওয়াহিদুর রহমান সরকার, শাহিদা আক্তার, সহকারী শিক্ষক রেজওয়ানা আফরোজ, ডালিয়া রানী, মাহমুদুল করিম ও কে,এম শহীদুল ইসলাম প্রমূখ।
শিক্ষার মান উন্নয়ন, স্বচ্ছতা বজায় রাখা এবং সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন সফর আলী ভূইয়া।
সফর আলী ভূইয়া আরো বলেন আমি আপনাদের সহযোগিতা চাই, যতদিন আছি এই বিদ্যালয়ের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।

















