১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অফ ব্লুবেলের বৃক্ষরোপন
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে) বিদ্যালয় প্রঙ্গণে ইনার হুইল ক্লাব অফ ব্লুবেল ঢাকা এর উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন ইনার হুইল ক্লাব অফ ব্লুবেল ঢাকা এর সভাপতি সেলিনা মোস্তফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইনার হুইল ক্লাব অফ ব্লুবেল ঢাকা এর কোষাধ্যক্ষ জাকিয়া আলী ভূঁইয়া, আইএসও কান্তা সাদাত, ওয়েব মাস্টার ফাইকা রহমান, সদস্য উরবানা চৌধুরী, উজমা সিদ্দিক, শাহনাজ আজাদ, মাহজাবীন হাশেম, সমাজ সেবক অকিল উদ্দিন ভূইয়া, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।























