১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১৪০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আফজাল হোসেন চাঁদ:

যশোরের ঝিকরগাছায় পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে বিজ্ঞ আদালতে চলমান মামলা তুলে নেওয়ার জন্য হুমকি, দুই লাখ টাকা চাঁদা দাবি এবং বাধা দেওয়ায় এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নূর হক (৬৫) বাদী হয়ে গত ১৪ জুন ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মৃত হাজের সরদারের ছেলে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ রমজান সরদার (৪০), মোঃ বিল্লাল সরদার (৩৫) এবং মৃত নুর ইসলামের ছেলে মো. আজিজুর রহমানের (৩৫) সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছে। এই বিরোধ নিরসনের লক্ষ্যে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, যশোরে একটি মামলা (মামলা নং: ১৮২/২০) দীর্ঘ দিন যাবৎ চলমান রয়েছে।

অভিযোগকারী নূর হকের দাবি, বিবাদীরা এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় আদালতের বিচারাধীন এই মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ জুন রাত ৮টার দিকে বিবাদীরা সংঘবদ্ধভাবে নূর হকের বাড়িতে প্রবেশ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের অনৈতিক দাবির প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয়। নূর হক তাদের এই দাবি প্রত্যাখ্যান করায় ৩ জুন বেলা ১টার দিকে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তার জমিতে গিয়ে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে নূর হক ও তার স্ত্রী মর্জিনা বেগমকে (৬০) কোদাল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে মর্জিনা বেগমের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম হয়। অভিযোগে আরও জানা যায়, ঘটনার পরও বিবাদীদের দৌরাত্ম্য কমেনি। গত ১৩ জুন সকাল ১০টার দিকে বিবাদীরা পুনরায় তাদের দখলীয় জমিতে গিয়ে জমিতে থাকা ফসল নষ্ট করে। এ ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নূর হককে মারধরের উদ্দেশ্যে তাড়া করে বেড়ায়। সর্বশেষ ১৪ জুন সকালে কাশিপুর বড় মসজিদ মোড়ে চায়ের দোকানে অবস্থানকালে প্রধান অভিযুক্ত রমজান সরদার তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা করে। বর্তমানে বিবাদীরা নূর হককে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে, যার ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় পর্যায়ে ঘটনার মীমাংসা করার চেষ্টা করা হলেও বিবাদীরা তা উপেক্ষা করে বেপরোয়া আচরণ অব্যাহত রেখেছে বলে বিবাদী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬