০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গান’ ও ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ২৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় একটি ঝোপ থেকে প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র হিসেবে পরিচিত ‘পেন গান’ এবং এর একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছে র‌্যাব-১১।

রোববার (১৪ জুন) দুপুরে র‌্যাব-১১ এর সদর কোম্পানির কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ভোররাতে ফতুল্লা থানার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মাদকের আড্ডাকে কেন্দ্র করে অবস্থানরত কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে একটি পেন গান এবং পেন গানের একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গান’ ও ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার

আপডেট সময় : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬