রূপগঞ্জে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-৬
- আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৩৪

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার,১০ জুন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড,চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৮৫ বোতল বিদেশি মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফেনসিডিল এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬), এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু (৩০)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

























