চাটখিলে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ৫০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের হোসেনপুর মসজিদ মাঠে গত বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল।
সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব শাহজাহান ভূইয়া, সমাজসেবক বেলায়েত হোসেন, আবদুর নূর মানিক, আনোয়ার মাষ্টার, ইউপি সদস্য গোলাম সারোয়ার, মনির হোসেন ও চাটখিল থানার এস আই মুসলিম মিয়া প্রমূখ।
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বলেন, মাদকসেবীরা শুধু তাদের পরিবারের ক্ষতি করে না, তারা সমাজ দেশ তথা জাতির ক্ষতি করে। মাদকের নেশা মিটানোর জন্য চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং মাদক সেবন অবস্থায় মানুষকে বিভিন্ন ধরনের গালমন্দ করে নাজেহাল করে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও তাদের থেকে নিরাপদ নয়। তাই মাদকসেবীদের নির্মুল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা এই ব্যাপারে থানা পুলিশের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। সভা পরিচালনা করেন মহি উদ্দিন হাফেজ।



























