সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের গণসংযোগে বাবুল ও মাসুদের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান
- আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৭৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষের প্রচারনায় নারায়ণগঞ্জ ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে গণসংযোগে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইস্রাফিল প্রধান, বিএনপি নেতা হারুন মস্টার, আলাল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, আফজাল হোসেন, রাকিব প্রধান, মহারাজ, সেলিম, মিজান, তনু পাগলাসহ আরো অনেকে।



























