শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৮:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ২২

প্রতিদিনের নিউজ :
জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার,২৬ এপ্রিল এক বাণীতে মির্জা ফখরুল বলেন, শেরে বাংলার অবদান এ দেশের মানুষ কোনোদিন ভুলবে না। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে ইতিহাসে শেরে বাংলার গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ঔপনিবেশিক শাসনের অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা তাকে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
বাণীতে বিএনপি মহাসচিব আরও বলেন, কৃষক সমাজকে রক্ষায় ঋণ সালিশি বোর্ড গঠন ছিল শেরে বাংলার একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে তার অবদান জাতীয় ইতিহাসে অপরিসীম গুরুত্ব বহন করে।
মির্জা ফখরুল বলেন, দেশ ও জাতির কল্যাণে অবদানের জন্য শেরে বাংলা ইতিহাসে অমর হয়ে থাকবেন। এসময় তার রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব।































