সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
- আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১০৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া আমজাদ মার্কেটস্থ ইবকাল হোসেন ভেন্ডারের কার্যালয়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার ১ ডোজ টিকা প্রদান করা হয়।
নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেনের ভেন্ডারের সার্বিক সহযোগিতায় উক্ত টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ডালিম মোহাম্মদ, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেনসহ আরো অনেকে।
এসময় ইকবাল হোসেন ভেন্ডার বলেন, শিশুদের সুস্থ রাখতে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে আমাদের ২নং ওয়ার্ডে আজকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিলও শিশুদের মাঝে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, এতো সুন্দর ভাবে টিকা প্রদানের ব্যবস্থা করার জন্য আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডঃ শাখাওয়াত হোসেন খান,কে ধন্যবাদ জানাই।
প্রত্যাকটা বাবা ও মার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদের সুস্থ রাখতে সময় মত টিকা দিয়ে দিবেন।


























