০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চাটখিলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, আহত ২

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ৪২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা বাজারে সিএনজি ওয়ার্কশপে হামলা, ভাংচুর ও মারধর করে ওয়ার্কশপের মালিক মোঃ হাশেম (২৮) ও তার ভাই মোঃ সেলিম (৩৫) কে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে। এই ব্যাপারে মোঃ হাশেম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত রোববার সন্ধ্যায় আবুল কাশেম এর চায়ের দোকানের সামনে থাকা তার বাইসাইকেলটি চুরি হয়ে যায়। সাইকেলের মালিক আবুল কাশেম ও ব্যবসায়ী মোঃ হাশেম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে সাইকেলটি মোঃ আলীর ছেলে মোঃ কালাম (৩৫) নিয়ে যায়। তখন সাইকেলের মালিক ও হাশেম সহ কয়েকজন গিয়ে কালামদের বাড়ি থেকে সাইকেলেটি উদ্ধার করে নিয়ে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে কালাম তার ভাই, মিজান, আবদুর রশিদ ও অজ্ঞাতনামা ২/৩ জন হাশেমের ওয়ার্কশপের ভিতরে হামলা চালিয়ে তাকে মারধর এবং দোকানের মালামাল ভাংচুর ও ক্ষতিসাধন করে। এ সময় হাশেম এর বড় ভাই মোঃ সেলিম এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন হাশেম।

এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, আহত ২

আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬