নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মহানগর স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া
- আপডেট সময় : ১০:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে নাশকতার প্রতিবাদ ও প্রতিরোধের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল মহড়া দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এই প্রতিরোধ মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মহড়াটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে সাইনবোর্ড এসে মমিনুর রহমান বাবুর এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, লকডাউনের অশুভ অজুহাতে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের কোথাও কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ন আহবায়ক কবির হোসেন, সদস্য এম আর বি কর্নেল রবিউল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার রাসেল, ইউসুফ মোল্লা স্বপন, ঈসমাইল হোসেন, মো. রিয়াজ, মো. সোহাগ, পাভেল, হায়দার, সবুজ, ফারুক, রাকিব, আসরাফ, মানিক, মো. জাহাঙ্গীর, মো. শাকিলসহ সকল ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।



















