১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর হোসেন সকলের কাছে দোয়া প্রার্থনা
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪দিন যাবৎ ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন তিনি।
আকবর হোসেন তার রোগমুক্তির জন্য নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ৩নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া ও সুস্থ্যতা কামনা করছেন।
তার বড় ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি জানান আমার পিতা আকবর হোসেন কয়েকদিন যাবৎ জ¦রে ভুগছিলেন ডেঙ্গু পরীক্ষা করার পর ডেঙ্গু জ¦র ধরা পরে। ডেঙ্গু জ¦র ধরা পড়ার পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলাম, পরে অবস্থা খারাপ হলে আমার পিতাকে ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করি। আমার পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।



















