১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, আর জান্নাত লাভ করতে পারে সেই হলো সফল : গিয়াসউদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

এম,এ,হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, তোমাদের সফলতার কারনে আজকে এই অনুষ্ঠান, সফলতা কি? যে কাজ কর্ম আমরা করব, এই কাজ কর্মের যখন চূড়ান্তভাবে বিজয় লাভ করব কিংবা আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারব সেটাই আমাদের সফলতা।

সোমবার (২৪ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এম,এ,হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও প্রাথমিক সরকারি বৃত্তি পারীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জ্ঞান অর্জনের লক্ষ্য যেহেতু ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করা, তাহলে তোমাদের অর্জিত জ্ঞানধারা প্রথমত তোমরা দুনিয়া কল্যাণ লাভ করবে এটা ব্যবহার করে, এর পরে হলো আখেরাতের কল্যান তুমি লাভ করবে।

যে স্রষ্টা তোমাকে আমাকে সৃষ্টি করেছে, তিনি তার বাণীতে ঘোষনা করে দিয়েছেন সফলতার সংজ্ঞা, সফল সে, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে আর জান্নাত লাভ করতে পারে সেই হলো সফল।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খাঁন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, ফজলে খোদা সোহেল, রাজিব আহম্মেদ, এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের পরির্দশক মহিম উদ্দিন প্রমূখ। “অনুষ্ঠানটির উপস্থাপনা করেন কাজী ফারহানা আক্তার ও ফারুক হোসেন রাজু।”

যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, আর জান্নাত লাভ করতে পারে সেই হলো সফল : গিয়াসউদ্দিন

আপডেট সময় : ০৮:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬