১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মতলব উত্তরের গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২৭

মতলব উত্তর প্রতিনিধি:

আমাদের অঙ্গীকার মাদকমুক্ত প্রতিটি পরিবার’এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে সামাজিক সংগঠন গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেল উপজেলার গজরা বাজার শিল্পকলা একাডেমির পশ্চিম পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন প্রধান।

গজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আল মামুনের সভাপতিত্বে ও ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি সাঈদ আশিকুজ্জামান আশিক ও মোঃ মিনহাজ জিতু এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার সভাপতি সাংবাদিক ইসমাইল খান টিটু, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির, তরুণ সংগঠক ও উদ্যোক্তা মো. মহিব উল্ল্যাহ জয় এবং সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুল ইসলাম রাসেল।

এছাড়াও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক এস কে মাসুদ রানা, ইঞ্জিনিয়ার তাইজুল ইসলাম, ইউপি সদস্য বিল্লাল হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, সুমন সরকার, ইসমাইল মৃধা, মোহাম্মদ শিপন মৃধা, নাঈম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে সিঙ্গাপুর প্রবাসী ও সমাজ সেবক খাইরুল ইসলাম মাসুমকে সভাপতি এবং মহিব উল্ল্যাহ জয়কে সাধারণ সম্পাদক, আমিরুল ইসলাম রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া শাহীন আল মামুনকে প্রধান উপদেষ্টা, সাংবাদিক ইসমাইল খান টিটুকে ১ নং উপদেষ্টা এবং মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্করকে ২ নম্বর উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি খাইরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মহিব উল্ল্যাহ জয় বলেন, গজরা ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে তারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।

নবগঠিত গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি মাদকমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই। আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মতলব উত্তরের গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৮:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬