০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌ খান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৫
বিনোদন ডেস্ক:
এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান ঢালিউডের মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্পেও কাজ করেছেন। প্রখ্যাত পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায় তিনি পরপর তিনটি চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি মৌ খান নাম লেখিয়েছেন থ্রিলার ও অ্যাকশন ঘরানার নতুন একটি ওয়েব ফিল্মে, যার নাম ‘শিকারি’। ভিন্নধর্মী গল্প আর রোমাঞ্চকর চরিত্রে নিজেকে মেলে ধরতেই দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া মৌ খান শুরু থেকেই গ্ল্যামার আর অভিনয়ের দক্ষতার কারণে দর্শকের নজর কেড়েছেন। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাতেতে অভিনয় করে তিনি চলচ্চিত্রপাড়ায় নিজের অবস্থান শক্ত করেন। তবে এবারের ‘শিকারি’ ওয়েব ফিল্মটি তার ক্যারিয়ারে একদম নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এতে তাকে এমন একটি চরিত্রে দেখা যাবে, যা আগে কখনো করেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, ‘শিকারি’ ওয়েব ফিল্মটির মূল ভিত্তি হচ্ছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপরাধ জগত এবং একটি রোমাঞ্চকর মিশন। এই গল্পে মৌ খানের চরিত্রটি বেশ রহস্যময় ও বুদ্ধিমত্তাসম্পন্ন। চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছু অ্যাকশন ও ড্রামাটিক দৃশ্যেও পারফর্ম করতে হয়েছে। নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।
মৌ খান বলেন, ‘সিনেমার চেয়ে ওয়েব ফিল্মের ক্যানভাস ও গল্প বলার ধরন এখন অনেক উন্নত। ‘শিকারি’র স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, এক নিশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পে যে টুইস্ট আছে, তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবে না।’
এরই মধ্যে পরিচালক শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব ফিল্মে কাজ করে ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মৌ। সেই ধারাবাহিকতায় ‘শিকারি’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ হতে যাচ্ছে বলে জানান এই নায়িকা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরই মধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ বড় আয়োজনে সম্পন্ন হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের রুচি মাথায় রেখে এর নির্মাণশৈলীতে রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। খুব শিগগির একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এই চিত্রনায়িকা মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান। নিয়মিত সিনেমায় অভিনয় করছেন তিনি। বড়পর্দার পাশাপাশি নাম লেখিয়েছেন ছোটপর্দাতেও। তার অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘চাইল্ড অব দ্য স্টেশন’ নামের একটি সিনেমা। ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। এতে মৌয়ের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো। আগামী ৯ অক্টোবর তার ‘স্নেহের বন্ধন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌ খান

আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬