০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২৯

প্রতিদিনের নিউজ:

জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের নান্দনিক সৌন্দর্যবর্ধন ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার,১৮ আগস্ট বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ স্থাপন করা হয়।

পোস্টে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে।

স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

আপডেট সময় : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬