১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

হাইওয়ে পুলিশে বদলি নারায়ণগঞ্জের এসপি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৪

প্রতিাদনের নিউজ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার,১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান মুন্সী। ৯ মাসের মাথায় তার বদলির আদেশ এসেছে।

কুমিল্লা জেলার বাসিন্দা মিজানুর ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে তিনি র‌্যাব ও পিবিআইতেও দায়িত্ব পালন করেছেন।

হাইওয়ে পুলিশে বদলি নারায়ণগঞ্জের এসপি

আপডেট সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬