০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মতলবে যমজ ভাই-বোন এসএসসিতে পেল জিপিএ-৫

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৩৪

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ অর্জন করেছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

কৌশিক ও সুপ্তি উপজেলার ঘোষপাড়া এলাকার সজল চন্দ্র ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তাদের বাবা মতলব উপজেলা সদর বাজারে ব্যবসা করেন এবং মা গৃহিণী।

যমজ ভাই-বোন এবার কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর তাদের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের জন্য তারা বাবা-মা, শিক্ষক ও অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে কৌশিক একজন বায়োকেমিস্ট হতে চায়। অন্যদিকে সুপ্তির স্বপ্ন একজন ডাক্তার হওয়া।

কৌশিক-সুপ্তির বাবা সজল ঘোষ বলেন, একই সঙ্গে ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু জানান, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে এবং কৃতকার্যের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ। একই প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত।

বদিউল আলম বাবু আরও বলেন, কৌশিক ও সুপ্তির এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে। তাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এই সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মতলবে যমজ ভাই-বোন এসএসসিতে পেল জিপিএ-৫

আপডেট সময় : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬