তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণে যাচ্ছে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, গন্তব্য টাঙ্গুয়ার হাওর
- আপডেট সময় : ১২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৪৬

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব-এর উদ্যোগে আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ (সোম, মঙ্গলবার ও বুধবার) তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এবারের ভ্রমণের গন্তব্য দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ভ্রমণের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ সফরে সাংবাদিকরা টাঙ্গুয়ার হাওরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, মতবিনিময় এবং আনন্দঘন সময় কাটাবেন।
আয়োজকরা জানান, সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ জলাভূমি (রামসার সাইট)। বর্ষাকালে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক সেখানে ভিড় জমান।















