০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাড়ির সামনে ফিরতেই ছিনতাইয়ের শিকার পরিবহন ইনচার্জ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসার সামনে পৌঁছেই দুই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীর কবলে পড়ে স্মার্টফোন ও মানিব্যাগ খোয়ালেন এক পরিবহন প্রতিষ্ঠানের ইনচার্জ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সিরাজ (৩৮) পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং সেন্ট মার্টিন পরিবহনের ইনচার্জ হিসেবে কর্মরত। তিনি ঢাকার ফকিরাপুলে অবস্থিত অফিসে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। বাসায় প্রবেশের ঠিক আগে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে মারধর করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাছুম বিল্লাহ বলেন, “৯৯৯-এর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাড়ির সামনে ফিরতেই ছিনতাইয়ের শিকার পরিবহন ইনচার্জ

আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬