০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আমি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিলে গালি খাই: পরীমনি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২৬

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার সবকিছু নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। নতুন সিনেমা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা ব্যক্তিগত সম্পর্ক যে কোনো বিষয়েই তাকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে এবার কোনো সিনেমা বা নতুন সম্পর্ক নয়, বরং নিজের বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

গত বুধবার রাতে রাজধানীতে একটি পুরস্কার আয়োজনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। সেখানে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি উঠে আসে তার বিয়ে প্রসঙ্গও। প্রশ্নের জবাব দিতে গিয়ে বরাবরের মতোই হাস্যরসের আশ্রয় নেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে পরীমনি মজা করে বলেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’

তার এমন প্রশ্নে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপরও থেমে থাকেননি পরীমনি। হাসতে হাসতেই আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’

এরপর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’

পরীমনির এই বক্তব্যে আবারও হাসির পরিবেশ তৈরি হয়। তবে তার কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও সমালোচনার বিষয়টিও উঠে আসে।

সংবাদ সম্মেলনে শুধু বিয়ে নয়, আলোচনায় আসে তার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রসঙ্গও। এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনার হারের পর তার অনুভূতি কী ছিল।

এ প্রশ্নের জবাবেও নিজের স্বভাবসুলভ রসিকতা ধরে রাখেন পরীমনি। তিনি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’ তার এমন উত্তরেও উপস্থিত সবাই হেসে ওঠেন।

বিশ্বকাপের পুরো সময়টায় আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনো আবার ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

চিত্রনায়িকা পরীমনির বিয়ের ঘোষণা নিয়ে ফেসবুক পোস্ট আলোচনায় আসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে। তখন তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

আমি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিলে গালি খাই: পরীমনি

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬