০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৯ আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক, ডাকাতি প্রস্তুতি, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন।

সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গত ৭ জুন রাত থেকে ৮ জুন ভোর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মিজমিজি আব্দুল আলীপুল এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে রোস্তম আলী (৫০), একই এলাকার ফরিদের ছেলে বিজয় প্রকাশ মন্টু (২২), পাইনাদী তালতলা শাহি মসজিদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২০), পটুয়াখালীর মরিচ বুনিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চৌরাস্তা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে শান্ত (২৫), বন্দরের শহিদনগর এলাকার ফকির চাঁনের মেয়ে শ্রাবন্তী (২১) এবং সিদ্ধিরগঞ্জের আটি ফকির বাড়ি এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আবু তাহের বেংগা (৩৫)।

পুলিশের দাবি, পৃথক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে মিজমিজি টিসি রোড এলাকার নাসির মিয়ার ছেলে রাজন (৩২) এবং নেত্রকোনার লিপসা থানার ফতুয়া এলাকার মাফি মিয়ার ছেলে আরিফুল হাসান আলভীকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খলকাড়ী এলাকার মৃত আসমত আলী হাওলাদারের ছেলে রুবেল (৩৬) এবং চুরি মামলায় সানারপাড় এলাকার আব্দুর রাজ্জাক মৃধার ছেলে হাসান মৃধা (৩৪) ও কুমিল্লার খেতাসার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সাইদুল ইসলাম শাকিলকে (২২) গ্রেফতার করা হয়।

অন্যদিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদমজী সোনামিয়া মার্কেট এলাকার হোসেন খানের ছেলে জুবায়ের (২৭), কদমতলী নয়াপাড়া এলাকার শাহাবুল ইসলামের ছেলে কাইয়ূম ইসলাম (২২), সুমিলপাড়া এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শিপন (২৯), সিদ্ধিরগঞ্জ পুল চাঁন টাওয়ার এলাকার মৃত নূর হোসেনের ছেলে রনি মিয়া (২৫), মিজমিজি উত্তরপাড়া এলাকার আরশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮) এবং চিশতিয়া বেকারি মৌচাক এলাকার সিদ্দিক শেখের ছেলে তাইজুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৯ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬