সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক আসন্তোষ
- আপডেট সময় : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৩৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক আসন্তোষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ ভ্যানটেক্স ওয়্যার (প্রাইভেট) লিমিটেড নামক একটি পোশাক কারখানার সামনে অর্ধশতাধিক শ্রমিক অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ নানান অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে মালিক পক্ষ বলছে কিছু শ্রমিক কর্তৃপক্ষের কাছে নিয়ম অনুযায়ী রিজাইন না দিয়ে অন্য কারখানায় যোগদান করে আমাদের অনেক ক্ষতি সাধন করেছে।
জান্নাত নামে ওই কারখানার এক অন্ত:সত্তা নারী শ্রমিক জানায়, তারা ঠিকমত বেতন না দেয়ার কারণে এখান থেকে চলে গিয়েছি। একজন গর্ভবতী হিসেবে অন্যান্য কারখানায় যে সুযোগ সুবিধা দেয়া হয় এখানে তা দেয় নাই। আমি রোজার মাসেও নাইট করেছি কিন্তু তাও তারা আমাকে ছুটি দেয়নি। আমি এখানে এক মাসের বেতন পাওনা রয়েছি কিন্তু তারা তা না দিয়ে নানান তালবাহানা করছে।
আরিফ নামে আরেক শ্রমিক জানান, আমি এক মাসের বেতন পাওনা কিন্তু মালিক পক্ষ তা দিচ্ছে না। তারা বলছে তোমরা তো রিজাইন দিয়ে যাওনি। তোমরা অন্য জায়গায় গেছো না বলে, এর জন্য কোন বেতন দিবো না। তোমরা যা করা দরকার সেটা করো। এখানে কোন ঝামেলা করো না, এই কথা বলে ভ্যানটেক্স ওয়্যারের মালিক আরিফ ও আবির স্যার।
ভ্যানটেক্স ওয়্যার (প্রাইভেট) লিমিটেড পোশাক কারখানার মালিকরা জানান, ২০/২৫ জন শ্রমিক কোন রিজাইন না দিয়ে অন্য পোশাক কারখানায় চলে গেছে। কোন কোন শ্রমিক ১৫/২০ দিনের বেতন পায়। তারা চলে যাওয়ার কারনে আমাদের কারখানার অনেক ক্ষতিসাধন হয়েছে। যার কারণে শিপমেন্ট দিতে পারছিনা। এর ক্ষতিপূরণ কে দিবে।


























