০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত-১

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৪০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পন্যবাহী পিক-আপ ভ্যান ও লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিক-আপ উল্টে গিয়ে একজন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে একটি পিক-আপ ভ্যান বিকল হয়ে পড়ার পর পিছন থেকে একটি ১০ চাকার লরি সজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলরত অবস্থায় পন্যবাহী পিক-আপটির চাকার ড্রাম ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার লরি পিক-আপটিকে ধাক্কা দিলে সেটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতে পিক-আপটির চালক আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ টিআই জুলাহাস উদ্দিন জানান, পিক-আপটির চাকার ড্রাম ভেঙে যাওয়ার কারণে এটি সড়কে বিকল হয়ে পড়ে। পরে পিছন থেকে একটি লরি ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির মালিক এটি মেরামত করে নিয়ে যাবে। দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত-১

আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬