০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ সংযোগ সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৪১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে অর্ধশতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিভিন্ন বাসায় অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়।

এর মধ্যে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিককে বাংলাদেশ গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাসায় অনুমোদিত ৫টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি অবৈধ চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ ৪টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবশিষ্ট গ্রাহকদের নিয়ম মেনে গ্যাস ব্যবহারের জন্য সতর্ক করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ সংযোগ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৬:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬