০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সৌদি আরবে চাকরির নামে প্রতারণা ঘটনা -

সৌদি আরব থেকে ভিডিও বার্তায় ফরহাদের দাবি ; আমি ভালো আছি, টাকা আদায়ের জন্য নাটক করা হয়েছে

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সৌদি আরবে চাকরির নামে প্রতারণা ও এক যুবককে দালালদের কাছে বিক্রির অভিযোগ সংক্রান্ত পূর্বপ্রকাশিত সংবাদের বিষয়ে এবার ভিন্ন তথ্য সামনে এসেছে।

সৌদি আরব থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় ওই যুবক মো. ফরহাদ হোসেন দাবি করেছেন, তিনি সুস্থ ও নিরাপদ আছেন এবং তার পরিবারের কাছ থেকে মিথ্যা প্ররোচিত করে টাকা আদায়ের উদ্দেশ্যে বিষয়টি নাটক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিও বার্তায় ফরহাদ হোসেনকে বলতে শোনা যায়, তিনি বর্তমানে সৌদি আরবে স্বাভাবিক অবস্থায় আছেন এবং তার কোনো প্রকার শারীরিক ক্ষতি বা আটকে থাকার ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমি পরিবারের কাছে ভুল তথ্য দিয়ে আবেগ তৈরি করেছি, যাতে অর্থ আদায় করা যায়।

ফরহাদ হোসেনের দাবি অনুযায়ী, তিনি কোনো দালালের কাছে আটক নন এবং পূর্বে যে ছবি ও বার্তার কথা বলা হয়েছিল, সেগুলো প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি পরিবারের সদস্যদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য, এর আগে ফরহাদের মা আছিয়া বেগম থানায় লিখিত অভিযোগে দাবি করেছিলেন, তার ছেলেকে সৌদি আরবে নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করা হয়েছে এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন বলেন, নতুন করে একটি ভিডিও বার্তার বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ ও পাল্টা বক্তব্য দুটোই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, প্রবাসে অবস্থানরত যুবকের ভিডিও বার্তার সত্যতা যাচাইসহ অভিযোগের প্রতিটি দিক আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সৌদি আরবে চাকরির নামে প্রতারণা ঘটনা -

সৌদি আরব থেকে ভিডিও বার্তায় ফরহাদের দাবি ; আমি ভালো আছি, টাকা আদায়ের জন্য নাটক করা হয়েছে

আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬