১২:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভুল বোঝাবুঝির অবসান, সৌদি আরবে নিরাপদ আছেন ফরহাদ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৯

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সৌদি আরবে চাকরির নামে প্রতারণা ও এক যুবককে দালালদের কাছে বিক্রির অভিযোগ সংক্রান্ত পূর্বপ্রকাশিত সংবাদের বিষয়ে এবার ভিন্ন তথ্য সামনে এসেছে। সৌদি আরব থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় ওই যুবক মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, তিনি বর্তমানে সুস্থ ও নিরাপদ আছেন এবং বিষয়টি দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছিল, যা এখন অবসান হয়েছে।

ভিডিও বার্তায় ফরহাদ হোসেনকে বলতে শোনা যায়, তিনি সৌদি আরবে স্বাভাবিক অবস্থায় অবস্থান করছেন এবং তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি কিংবা তাকে কেউ আটক করে রাখেনি। তিনি বলেন, আমি ভালো আছি। পরিবারের কাছে ভুল তথ্য দিয়ে আবেগ তৈরি হয়েছিল, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।

ফরহাদ হোসেন আরও জানান, তিনি কোনো দালালের কাছে আটক নন এবং পূর্বে যে ছবি ও বার্তার কথা বলা হয়েছিল, সেগুলো প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি তার পরিবারের সদস্যদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান এবং জানান যে বিষয়টি এখন পারিবারিকভাবে মীমাংসিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফরহাদের মা আছিয়া বেগম মতলব উত্তর থানায় লিখিত অভিযোগে দাবি করেছিলেন, তার ছেলেকে সৌদি আরবে নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করা হয়েছে এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়া হচ্ছে। ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে ফরহাদের মা থানায় এসে অভিযোগটি প্রত্যাহার করে নিয়ে যায়।

সর্বশেষ পাওয়া তথ্য ও ভিডিও বার্তা অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ভুল বোঝাবুঝির অবসান, সৌদি আরবে নিরাপদ আছেন ফরহাদ

আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬