০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফতুল্লার অলি-গলিতে ফুটবল প্রতীকে’র গণসংযোগে সাদরিল

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২২৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ মুহাম্মাদ গিয়াস উদ্দিনের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ফতুল্লা এলাকার অলি-গলিতে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত সময় পার করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লা এলাকায় তিনি এ গণসংযোগ করেন। ফুটবল প্রতীকে নির্বাচনী গণসংযোগে গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমার বাবা মুহাম্মাদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন। তাই আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই আপনারা আগামী ১২ তারিখে ফুটবল প্রতীকে ভোট দিয়ে গিয়াস উদ্দিন সাহেবকে নির্বাচিত করবেন ।

সাদরিল বলেন, আপনারা হয়তো অনেকে নিজে পড়াশোনা করার সুযোগ পাননি, কিন্তু নিজের সন্তানকে ঠিকই স্কুলে পাঠাচ্ছেন। কারণ আপনারা শিক্ষার মর্যাদা বোঝেন। একজন সংসদ সদস্যের প্রধান কাজ হলো পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করা এবং মানুষের জন্য বাজেট পাস করানো। যে প্রার্থী ঠিকমতো পড়াশোনাই জানে না, সে কীভাবে আইন বুঝবে বা আপনাদের জন্য বরাদ্দ আনবে? তিনি আরও যোগ করেন, আপনারা আপনাদের মূল্যবান মাথা কারো কাছে বিক্রি করবেন না। যারা আপনাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, তাদের প্রত্যাখ্যান করুন। ধানের শীষ বা অন্য কোনো মার্কা অন্ধভাবে না দেখে দেখুন কে আপনার এলাকার উন্নয়ন করতে পারবে।

সাদরিল আরো বলেন, আপনারা জানেন আমার বাবা এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন, আপনাদের ভোটের মাধ্যমেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হয়ে অত্র এলাকার মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন সন্ত্রাস, চাদাাঁবজিকে তিনি কখনো প্রশ্রয় দেয়নি। তাই আপনাদের কাছে আমার চাওয়া আগামী ১২ তারিখে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমার বাবাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করবেন।

উক্ত নির্বাচনী গণসংযোগে ফতুল্লা এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ এলাকার যুব সমাজ ও মহিলারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ফতুল্লার অলি-গলিতে ফুটবল প্রতীকে’র গণসংযোগে সাদরিল

আপডেট সময় : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬