০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৮৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মুখলেছুর রহমান হীরা:

নেত্রকোণার বারহাট্টায় চোরের উপদ্রব বেড়েছে। প্রতিরাতে, এমনকি দিনের বেলায়ও কোথাও-না-কোথাও চুরি সংঘটিত হচ্ছে। সর্বশেষ বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারী) রাতে সংঘটিত এই ঘটনায় চোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্রের ১৫টি ফ্যান ও একটি বৈদ্যূতিক মোটরসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় চোরদলের নার্গিস আক্তার(৩০) নামের এক নারীসদস্যকে আটক করেছে পুলিশ। তিনি পাশর্^বর্তি মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়দিনে বেশ কয়েক জায়গায় চুরি সংঘটিত হয়েছে। এসবের মধ্যে রেলস্টেশান রোডের ওয়াদুদ মিয়ার বাসা উল্লেখযোগ্য। তার বাসার আলমারি থেকে দিনে দুপুরে ৬ভরি সোনা নিয়ে যায় চোর। এ সময় তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. উসমান গনি তালুকদার রোববার সন্ধ্যার দিকে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মূল গেট ও প্রবেশপথ এড়িয়ে (পশ্চিম পাশের্^) পিছনের জানালার কাঁচ খোলে গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। কমপ্লেক্সে মোট ২৮টি সিলিং ফ্যান ছিল। তারমধ্যে ১৫টি নিয়ে গেছে।

তিনি বলেন, এখানেই শেষ নয়, চুরির ঘটনা জানার পর আমরা থানায় যাই। অভিযোগ দিয়ে ফিরে দেখি চুরির অবিশিষ্ট মালামাল গোচাচ্ছে ওই চোরের দল। এ সময় আমাদের সাথে পুলিশও ছিল। দেখতে পেয়ে আমরা চোরদলের অন্যদের মধ্যে এক নারীসদস্যকে আটকাই।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ওই নারীকে সাথে নিয়ে তার দলের অন্যদের ধরতে অভিযান পরিচালনা করছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬