১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মতলব উত্তরে কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ ও দোয়ার মাহফিল

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৫৯

ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঐতিহ্যবাহী কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব গোলাম সারওয়ার পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ সুলতান মাহমুদ বশিরের সঞ্চালনায় দোয়া ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবদুল হাকিম মিয়াজী, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী, বিল্লাল হোসেন সরকার, সমাজসেবক আবুল বাশার, মফিজুল ইসলাম জমাদার, মনির হোসেন মাস্টার, সৌদি আরব প্রবাসী মোঃ বাবু সরকার এবং একেএম রিয়াজ উদ্দিন শাহীন, ইতালি প্রবাসী জামাল খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশবরেণ্য আলেমে দ্বীন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মনিরুজ্জামান আশরাফী, আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন আনসারী ও মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম তাৎপর্যপূর্ণ ওয়াজ নসিহত পেশ করেন। তাঁদের বয়ানে কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা তুলে ধরা হয়।
পাগড়ি প্রদান পর্বে সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের সম্মাননা দেওয়া হলে উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে দোয়া ও শুভকামনা জানান। শেষে দেশ, জাতি, উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুরআন শিক্ষার প্রসার ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান অব্যাহত থাকবে।

মতলব উত্তরে কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ ও দোয়ার মাহফিল

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬