রায়পুর উপজেলার ৫নং ইউনিয়ন প্রবাসী প্রাক্তন ছাত্রদল সভাপতির পিতার ইন্তেকালে শোকের ছায়া
- আপডেট সময় : ১১:৩৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৮১

ইসমাইল খান টিটু:
রায়পুর উপজেলা ৫নং ইউনিয়নের প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সভাপতি ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক সংগঠক আব্দুল কাদের দুলালের পিতা হাজী শফিকুর রহমান খান, ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মরহুম দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজনসহ নিজ এলাকা রায়পুর উপজেলার ৫নং ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের সন্তান আব্দুল কাদের দুলাল বর্তমানে সৌদি আরব তাবুক শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর বাবার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন। মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন—আমিন।

























