ওসমান হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে জেলা বিএনপির প্রতিবাদ মিছিলে দুলাল মিয়ার নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান
- আপডেট সময় : ০৬:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৫১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্রগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে এবং দুস্কৃতিকারীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ মিছিলে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক মাসুদ মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম মিন্টু, শাহ-আলম, মানিক মাহমুদ, বুলবুল, জসিম, মোক্তার, ফারুক ও জামালসহ আরো অনেকে।


























