০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৩১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

‎বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসার আলেম, ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সদস্য জাহিদ হাসান লিপুর উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় এ দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস আলম ইশরাত সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটি, সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, ইশরাত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের আহ্বায়ক গোলাম মোর্শেদসহ নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের সদস্যবৃন্দরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

আপডেট সময় : ০৯:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫