০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিএনপি নেতা মান্নানের সহযোগিতায় ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার করলেন ছাত্রদল নেতা রাজু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ১১৮০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক সহযোগিতায় সিদ্ধিরগঞ্জে সংস্কারের পর ফের ভেঙে যাওয়া লোহার ব্রিজের সংস্কার ও মেরামত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু।

গতকাল শনিবার এই ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ও ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু।

সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় অবস্থিত লোহার ব্রিজটি দিয়ে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত রয়েছে। এর পূর্বেও ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নিজ অর্থায়নে মেরামত করে আলোচনায় এসেছিলেন ছাত্রদলের এই নেতা।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। ফলে জনসাধারণ ও যানবাহন চলাচলে ঝুঁকি ও অসুবিধার সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজুকে ব্রিজটির সংস্কারের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু গতকাল দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ব্রিজের সংস্কার কাজ করেন।

এদিকে দীর্ঘদিন যাবৎ নয়াআটি বটতলা এলাকার এই লোহার ব্রিজটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে থাকার কারণে বারবার দূর্ঘটনার শিকার হন পথচারীরা, সেই দূর্ঘটনা থেকে এলাকাবাসীকে মুক্ত করতে ব্রিজের সংস্কারের উদ্যোগ নেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান।

এ বিষয়ে ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের মুক্তিনগর বটতলার এই লোহার ব্রিজটির প্রায় বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত থাকায় নিয়মিত একের পর এক দূর্ঘটনার হচ্ছে। বিষয়টি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নজরে আসলে তিনি সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে আমাকে মেরামতের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী আমি ব্রিজের সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিএনপি নেতা মান্নানের সহযোগিতায় ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার করলেন ছাত্রদল নেতা রাজু

আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫