সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৯:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১৩৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মৃদুলের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা।
দোয়া মাহফিলে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় বিএনপি, ছাত্রদলকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ছাত্রদল নেতা হিরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য গোলাম কাউসার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সিয়াম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রিয়াদ আহাম্মেদ, নাসিক ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসবি, সুজন, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি শরিফুল ইসলাম রিফাত, আনন্দ ইসলাম রাফি, ইয়াসিন, বায়জিদ, আসিফ, নাসিক ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সায়মন, রাকিব, নাসিক ৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাকিব, নাসিক ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুয়েল সাউদ, শাহ-পরান, মেহেদি প্রমূখ।



























