বাউল মানেই ফাউল: এনায়েত উল্লাহ আব্বাসী
- আপডেট সময় : ০৮:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১০১

আল-আমিন ভূঁইয়া:
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জৈনপুরী পীর ড. মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, যারা আল্লাহ-রাসূল, কুরআন-হাদিস, ইসলামকে অবমাননা করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কিছুদিন পূর্বে বাউল আবুল সরকার ইসলামকে অবমাননা করার দায়ে কারাগারে আছে। শুধু কারাবাসই হবে না তাকে মৃত্যুদন্ড দিতে হবে। তারা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে। এই বাউল ভন্ডদের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। বাউল মানেই ফাউল।
গত শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যাগে আয়োজিত চাঁদপুরের মতলব দক্ষিণ নিউ হোস্টেল মাঠে ওয়াজ মাহফিলে প্রধান মেহমানের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি কোনো রাজনীতি করি না। তবে ইসলাম নিয়ে যারা কটুক্তি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আব্বাসী বলেন, ইসলাম অবমাননাকারী এই ভন্ড আবুল সরকারের পক্ষ যে নিবে তাকেও আইনের আওতায় আনতে হবে।
এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, আমি পূর্বে ভারতীয় দালালদের শুত্রু ছিলাম আর এখন হইছি পশ্চিমাদের শত্রু।
তিনি আরও বলেন, তিনটা পোর্ট অলরেডি দিয়ে দেওয়া হইছে। এই বাউল ইস্যু নিয়ে আন্দোলন চলছে এখন আবার কি দিয়ে দিচ্ছে এক সপ্তাহ পর বুঝা যাবে।
আব্বাসী আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ যেন সত্যবাদীদের পাশে দাঁড়ায়, সঠিক পথ অবলম্বন করে। কারণ, এই সময়টি হচ্ছে আমাদের ঈমান ও দেশ রক্ষার।
এসময় মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মো: জালাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপির নেতাকর্মী ও হাজার হাজার তৌহিদী মুসল্লী।



























